হবিগঞ্জে ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। সদর উপজেলার সুলতনাশী গ্রামে শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম বাদশা মিয়া (৬০)। তিনি ওই গ্রামের বাসিন্দা। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের সাহেব বাড়ি মসজিদের ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে বাদশা মিয়া ও সামছুল হকের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। এতে বাদশা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।
জেড





