দিনাজপুরে এক ইতালীয় নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা। বিদেশি ঐ নাগরিকের নাম পিওয়ারা (৫০)। আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সরকারি কলেজ সংলগ্ন এনটিএস নামক একটি ভবনে থাকতেন।
শহরের মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে শহরের মির্জাপুর বিআরটিসি ডিপোর সামনের সড়কে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ধরতে প্রশাসন অভিযান শুরু করেছে।

আহত ফাদার পিয়েরো পারোলারিকে (৫০) গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাবে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এই ইতালিয়ান নাগরিক প্রায় ৩০ বছর ধরে সুইহারি ক্যাথলিক মিশন চার্চে কাজ করছেন। তিনি পেশায় একজন চিকিৎসক এবং স্থানীয় সাঁওতালদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
ওসি বলেন, “অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ওই ইতালীয় নাগরিককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়।”

এ ঘটনায় পর দিনাজপুর শহরে র্যাব, ডিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর জোর তৎপতা লক্ষ্য করা গেছে। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইতোমধ্যে হাসপাতালে ছুটে গেছেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমীন, প্রশাসনের সব কর্মকর্তাসহ বেশ ক’জন বিদেশী নাগরিকও।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের কর্তব্যরত চিকিসক পার্থ সারথি রায় জানান, পিয়ারো সামিওর পেছন থেকে একটি গুলি গলার সামান্য অংশ ভেদ করে রেরিয়ে গেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক জিল্লুর রহমান জানান, তিনি আশঙ্কামুক্ত। তবে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত।
ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও গুলিতে খুন হওয়ার দেড় মাসের মাথায় দিনাজপুরে এই ঘটনা ঘটল। এরই মধ্যে গত অক্টোবরে পাবনার ঈশ্বরদীতেও একটি গির্জার ফাদারকে গলা কেটে হত্যার চেষ্টা হয়।
স্থানীয়রা পুলিশকে বলেছেন, সুইহারি চার্চ থেকে সাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন ওই ইতালীয় নাগরিক। তার পেছন পেছন একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিল। মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট ছিল। অপর দুই আরোহীর গায়ে ছিল সাদা চাদর।
ওই সময় ডিপো থেকে বিআরটিসির একটি বাস বের হয়ে যায় এবং মোটরসাইকেলের পেছনে বসা একজন গুলি করে। এরপর বাস ডিপোর পাশের একটি গলি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয় কয়েকজনের ভাষ্য।
এআই, এমএইচ,এমকে





