হযরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা উন্নয়নের দায়িত্ব পেয়েছে ব্রিটিশ কোম্পানি রেড লাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেড।

রোববার (২০ মার্চ) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে কোম্পানিটিকে এ দায়িত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সোমবার এ বিষয়ে চুক্তি সম্পন্ন হবে। এরপর থেকে কোম্পানিটি কাজ শুরু করবে।

এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ব্রিটিশ কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত আর কোনো সংকট থাকবে না।

নিরাপত্তা উন্নয়ন খাতে ২ বছরের জন্য ৭৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এসটি