বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানীকৃত ফিটকিরির পরিবর্তে শাড়ী ও কসমেটিক্স আমদানী করায় ভারতীয় ট্রাক সহ পন্য চালানটি আটক করেছে কাষ্টমস কর্তৃপক্ষ। যার বাজার মুল্য এক থেকে দেড় কোটি টাকা বলে কাষ্টমস সুত্র জানান।
বেনাপোল কাষ্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঢাকাস্থ ফারদিন ট্রেড ইন্টান্যাশনাল নামে বাংলাদেশী এক আমদানী কারক ভারত থেকে ৩’শ প্যাকেজ ( ১৫ মেট্রিকটন) ফিটকিরির আমদানীর জন্য ব্যাংক থেকে এলসি খোলেন। যার এলসি নম্বর- ১৮৯১১৮০১০০৫৬ তারিখ ০৪ এপ্রিল ২০১৮। কিন্ত পন্য চালানে ফিটকিরির স্থলে উন্নত মানের শাড়ী কসমেটিক্স আমদানী করে বৃহষ্পতিবার (১০ মে) রাতে বন্দরের ৩৪ নম্বর শেডে প্রবেশ করে ছিল।
এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল কাষ্টম কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর নির্দেশনা মোতাবেক আমরা কাষ্টমস গোয়েন্দার একটি টিম নিয়ে বন্দরের ৩৪ নম্বর শেডে অভিযান চালিয়ে ভারতীয় ডব্লিয় বি- ২৩ এ-৩২৭৩ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকের ডালা খুলে ফিটকিরির পরিবর্তে উন্নত মানের শাড়ী কসমেটিক্সের চালান দেখতে পায়।
পরে গতকাল(শুক্রবার) বিকালে ট্রাকে থাকা মালামাল পরীক্ষন করে ২৭৮০ পিচ বিয়ের শাড়ী, উন্নত মানের সিনথেটিক কাপড় ৪২০ কেজি ও ৬৭০ কেজি কসমেটিক্স পাওয়া যায়। যার বাজার মুল্য এক থেকে দেড় কোটি টাকা বলে কাষ্টমস সুত্র জানান।
আটককৃত পন্য চালানে প্রায় ৬৪ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার চেষ্টা চলছিল। সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার জন্য মিথ্যা ঘোষনা দিয়ে আমদানী করায় পন্য চালানটি আটক করে বেনাপোল কাষ্টমস হাউসে জমা দেয়া হয়েছে।
নিছির/এমবি





