খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরে ৪৫ বস্তা চাল বিতরণের জন্য দেয়া হয়েছিলো নান্দাইলের ডিলার ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ওরফে নূরুল্লাহকে। সেপ্টেম্বেরে মধ্যে বিতরণের কথা থাকলেও তিনি সেটা না করে আত্মসাত করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন।

খবর পেয়ে বুধবার ওই চাল উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন। এ সময় তার সঙ্গে ছিলেন নান্দাইল থানা পুলিশ, খাদ্য বিভাগের পরিদর্শক তামান্না সুলতানা ও বিকাশ চন্দ্র দেবনাথ।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ড. শাহনুর আলম জানান, স্থানীয় দাতারাটিয়া বাজারের একটি দোকান থেকে চাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ডিলার নুরুল্লাহ পালিয়ে যায়। তবে বিষয়টি নিয়ে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, নূরুল্লাহ নান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উদ্ধারকৃত চাল ১৮শ' কেজি, যার সরকারি মূল্য ৬৪ হাজার আটশত টাকা।

জারিফ