নোয়াখালী শহর শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ পাঁচ নেতাকে গ্রেফতার করায় শনিবার হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির।

জেলা শহরের হাউজিং এলাকার একটি মেসে শুক্রবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সভাপতি গিয়াস কামাল সাজু, সাধারণ সম্পাদক মাহবুব এলাহী, প্রচার সম্পাদক আহসান উল্যাহ, কলেজ কার্যক্রম সম্পাদক মো. শামীম ও ইমতিয়াজ আহম্মদ বুলবুলকে গ্রেফতার করে।

ওই ঘটনার প্রতিবাদে ছাত্রশিবির নোয়াখালী উত্তর জেলার সভাপতি মো. মায়াজ শনিবার হরতালের ডাক দেন। পরে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা আছে।

কেএইচ