আশুলিয়ায় ইভটিজিংয়ের শিকার এসএসসি পরীক্ষার্থী শিলা আক্তারের আত্মহত্যার ১৫ দিন পরও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিলার সহপাঠিরা।
আশুলিয়ার শিমুলিয়া এস পি হাইস্কুলের দশম শ্রেণীতে পড়ত শিলা আক্তার। ১০ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। সুইসাইড নোটে লিখে যায় তার মৃত্যুর জন্য দায়ীদের নাম।
পরিবারের অভিযোগ স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে জাফর ও খোকন শিলাকে নিয়মিত উত্যক্ত করত।
আত্মহত্যা প্ররোচণার অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন শিলার বাবা আওলাদ হোসেন। ঘটনার ১৫ দিনপরও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। পুলিশ বলছে, তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এদিকে জাফর ও খোকনের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। মানববন্ধন করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় তারা।
জেড





