সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন থামিয়ে ছিনতাইকালে পুলিশ ৩ ছিনতাইকারীকে আটক করেছে।

আটকরা হলো সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (৩৫), রঘুনাথপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আলম সেখ (৩২) ও একই গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে জহির সেখ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

রায়গঞ্জ থানার এসআই আনিছুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ এই চক্রটি যানবাহন থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছিল। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুইয়াগাতি এলাকায় ছিনতাইকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রায়গঞ্জে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ