পুরনো ঢাকার গেণ্ডারিয়ার নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন বহুল আলোচিত শহীদ কমিশনার।
মঙ্গলবার ভোরে র‌্যাব-১০ এর একটি দল তিনটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে।মঙ্গলবার ভোরে র্যাহব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৬২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান জানান, শহীদ কমিশনারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও বিএনপি নেতা এডভোকেট হাবীবুর রহমান মন্ডল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সে। যদিও পরবর্তীতে হাইকোর্টের আদেশে বেরিয়ে যায় শহীদ কমিশনার।
আজ তাকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যায় নিম্ন আদালতে শহীদের বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ হয়। ১০ বছর জেল খাটার পর উচ্চ আদালত থেকে তিনি খালাস পান। তার বিরুদ্ধে সেন্টু ও শাহাদাত হত্যা মামলার কার্যক্রম উচ্চ আদালতে থেমে আছে। ঢালকানগরের সেলিম, ভাট্টিখানার মাহবুব, সূত্রাপুরের নাসির, মিল ব্যারাকের বুংগা বাবু, মাইকেল, ফরিদাবাদের আনু, পিন্টু, পিন্টুর ভাই সেন্টু, পোস্তগোলার শাহাদাৎ কমিশনার, সুমন, ফরিদাবাদ আলমগঞ্জের বাদল এবং কেবি রোডের সেলিম হত্যা মামলার আসামি হিসেবে আলোচিত শহীদ কমিশনার। এসব হত্যা মামলার বেশ কয়েকটিতে তিনি জেলও খেটেছেন
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিইজবিডি.কম) // জেআই[/b]