দিনাজপুরে অবরোধ ও হরতালের বিরুদ্ধে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। অবরোধ ও হরতাল সমর্থকদের যে কোনো কর্ম-কান্ড প্রতিরোধ ও মানুষের স্বাভাবিক জীবন যাত্রা নিশ্চিত করতে মাঠে থাকবে তারা।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশে নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করবেন।
এতে নেতৃত্ব দিবেন দিনাজপুর কোতয়ালী আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.খালেকুজ্জামান রাজু,জেলা স্বেচ্চা সেবক লীগের সভাপতি আবু ইবনে রজব।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের বিভিন্ন পয়েন্টে অবরোধ ও হরতাল বিরোধী অভিযানে অবস্থান নেয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
তারা ব্যবসায়ীদের দোকান-পাট খোলার আহবান জানান। নির্বিঘ্নেরাস্তায় যান-বাহন চলাচলে সহযোগিতা করেন।
দিনাজপুর কোতয়ালী আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমকে





