চট্টগ্রামের কর্ণেলহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পারভেজ হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, শুক্রবার ভোররাতে মহানগরীর আকবর শাহ থানাধীন ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়।

‘‘মাদক পরিবহনে ব্যবহৃত সেন্ট মার্টিন পরিবহনের একটি এসি বাসে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বাসটিও জব্দ করা হয়। আটক করা হয় পারভেজকে। সেই ওই বাসের সুপারভাইজার।’’

এসএম