চাঁপাইনবাবগঞ্জের রুহুলবাঁধ থেকে রোববার বিকালে একটি রিভলবার উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টা ২৫ মিনিটে র্যাবের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার রুহুলবাঁধের পূর্বদিকে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী রিভলবার উদ্ধার করে।
কেএইচ





