গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পঞ্চানন্দ দাখিল মাদ্রারাসার সুপার ও জামায়াত নেতা পুলিশ হত্যা মামলার আসামী মাওলানা আবেদ আলীকে আটক করেছেন পুলিশ।

বুধবার বিকালে থানার এস.আই গোকুল ও মিজানুর রহমান মাদ্রাসা চত্বর থেকে তাকে আটক করেন।

থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন আটক বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা আবেদ আলীর বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ অর্ধডজন মামলা রয়েছে।

এমবি