ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, হত্যাসহ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত ২৯ এপ্রিল ৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

আজ (মঙ্গলবার) রাজধানীর বনশ্রী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিজানুর রহমান ওরফে গালিব হাসান, মো. রাহা মিয়া পাইলট, মো. আলমগীর হোসেন, মো. তানজিমুল ইসলাম ও মো. মাসুদ রানা ওরফে সন্টু খান।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম আরো বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে বনশ্রীর একটি বাসায় অভিযান চালানো হয়।

পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদ সম্বলিত কিছু পুস্তক ও পাসপোর্ট উদ্ধার করা হয় । তারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল। রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে সিঙ্গাপুরে যায়। সেখানে গিয়ে তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ে। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

ওএফ