গাইবান্ধায় পুলিশের অভিযানে নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার সদর উপজেলাসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বলেন, নাশকতার মামলায় সুন্দরগঞ্জ থানায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া সদর, সাদুল্যাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মাদক ও সাজাপ্রাপ্তসহ অনান্য অপরাধমূলক মামলায় আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এসএইচ