রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ইকবাল নামের এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি সোনার বার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক বিভাগের দাবি, এসব সোনার আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, জব্দ করা সোনার বারের ওজন দুই কেজি ৫৬৩ গ্রাম।
কাস্টমের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, রিজেন্ট এয়ারের একটি বিমান ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। রাত ১২টার দিকে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে অভ্যন্তরীণ রুটের যাত্রী ইকবালের জুতার ভেতরে সোনার বারগুলো পাওয়া যায়।
এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এএইচ





