মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার উপজেলার মসুরিয়া এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ৫ জনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল ভৌমিক জানান, নিহত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যায়।

এমবি