ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়বাড়ী গ্রামের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোজাম্মেল হক জানান, সকালে উপজেলার বড়বাড়ী গ্রামের লোকজন মাঠে কাজ করতে গিয়ে হাত-পা বাধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এমএ





