মৌলভীবাজারের কমলগঞ্জে মুক্তার মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার গোপালনগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মুক্তার মিয়া কমলগঞ্জ উপজেলা শহরের গোপলনগর এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে।

জানা গেছে, মুক্তার দুপুরে খাওয়া দাওয়া করে নিজ কক্ষে দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। বিকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মুক্তারের ঝুলন্ত লাশ দেখতে পান।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) বদরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই