রাজধানীর শেরেবাংলা নগরে লোপা খাতুন (২০) নামের এক তরুণী আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ(ঢামেক)হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। তার বাবার নাম সুলতানুল ইসলাম। তিনি পেশায় ব্যবসায়ী।তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর কাজলি বাজার এলকায়।তারা ১১৮/১১৯ আলী সর্দার টাওয়ার শেরেবাংলা নগর ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মীর হোসেন জানান, গত রাত সোয়া ১১টার দিকে খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেন। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক হাসপাতালে পাঠান।
নিহতের ভগ্নিপতি মনোয়ার হোসেন মুন্না জানান, লোপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তিনি আরো জানান, রাজধানীর বকশীবাজার সরকারি মহিলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে লোপা তিতুমীর কলেজে অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এমএম





