বরগুনার আমতলী উপজেলায় বাসের চাপায় বায়জিদ (০৬) নামে একটি শিশু নিহত হয়েছে। বায়জিদ বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের মো. ইউনুস মাস্টারের ছেলে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হাজিবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, উপজেলার হাজিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস বায়জিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআই