রাজধানীর গুলিস্তানে আবদুল মতিন (৩৫) নামের এক মোটরপার্টস ব্যবসায়ীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
ব্যবসায়ী আবদুল মতিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গোলাপ শাহ মাজারের কাছে আসতেই একটি মাইক্রোবাস তার (ব্যবসায়ীর) সামনে এসে পুলিশ পরিচয় দেয়। এ সময় ওই ব্যবসায়ীর নামে গ্রেফতারি পরোওয়ানা আছে দাবি করে তাকে গাড়িতে তুলে নেয় তারা।
গাড়িতে তোলার পর ব্যবসায়ীর চোখ বেঁধে ফেলে এবং মারধর করে দুর্বৃত্তরা। প্রায় ২ ঘণ্টা গাড়িতে করে বিভিন্ন দিক ঘুড়িয়ে রাত ১০টার দিকে হাত এবং পায়ে কুপিয়ে গুলিস্তান ফ্লাইওভারের নিচে ফেলে দেয় ব্যবসায়ী আবদুল মতিনকে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক জানান, আহত ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
এম আর





