‘পুরুষদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকি থাকে। তাঁরা বেশি ধূমপান ও অ্যালকোহল পান করেন। এসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাঁদের মৃত্যুঝুঁকিও বেশি। জিনগত কারণে নারীরা বেশি সুবিধা পাচ্ছেন।’

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, পুরুষদের আক্রান্ত ও মৃত্যুঝুঁকি বেশি। যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা গুরুতর হচ্ছেন বেশি।’

অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘সায়েন্স ডিরেক্ট ডটকমের গ্লোবাল হেলথ রিপোর্টে বলা হয়েছে, পুরুষদের আক্রান্ত হওয়া, গুরুতর হওয়া এবং মৃত্যুঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো- পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাঁরা হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন। তাই তাঁরা আক্রান্ত বেশি হন। এ ছাড়া জিননগতভাবে নারীদের বেশি ইমিউনিটি থাকেন। ডাবল এক্স ক্রোমোজম জন্য নারীরা এ সুবিধা পেয়ে থাকেন।’

নাসিমা সুলতানা আরো বলেন, নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৫৪৫ জনের মৃত্যু হলো।

এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৪১২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ১৯ হাজার ১৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এমআর