দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ চার জনকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ক্যাপ্টেন মাকসুদুর আলম টাইমনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মূর্তিসহ তাদের আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

আটককৃতদের র‌্যাব-১০ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূর্তিটিও র‌্যাব হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই