রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) তিন সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় পোস্তাগোলা এলাকা থেকে তাদের আটক করে ডিবি।
আটকরা হলেন, আবদুল্লাহ, রিদওয়ান ও শফিকুল ইসলাম ওরফে রিপন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ পুলিশ কমিশনার মাসুদুর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কৌশলগত প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এ তিন হুজি সদস্যকে আটক করা হয়।
জেইউ/ এএইচ/ এআর





