সদর খাদ্য গুদামে ধান এবং গম ক্রয়ের মাধ্যমে নওগাঁ জেলায় বোরো ধান এবং গম ক্রয় অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি।
এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুন কুমার প্রামানিক, সদর উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোতালেব হোসেন তালুকদার, সাধারন সম্পাদক মোতাহার হোসেন পলাশ, যুগ্ম সম্পাদক রিজভী আহম্মেদসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চাল ব্যবসায়ী, কৃষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ জানিয়েছে এ বছর জেলায় ২৩ টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫শ ৪৫ মেট্রিকটন বোরো ধান এবং ২৮ টাকা কেজি দরে ২ হাজার ৫শ ৫২ মেট্রিকটন গম ক্রয় করবে।
এমবি





