জামালপুরের বকশীগঞ্জ থেকে তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত রাসেলকে (১০) উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের গোলাপ আলীর ছেলে রাজু (১৮), কুদ্দুস মিয়ার ছেলে লিটন (১৯) ও বিনোদেরচর গ্রামের আলম মিয়ার ছেলে মঞ্জু(১৮)।

বকশীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, দুপুরে বিনোদেরচর এলাকা থেকে রাসেলকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা।

বিষয়টি পুলিশকে জানালে নিলক্ষিয়া বাজারের একটি বিকাশের দোকান থেকে অপহরণকারীদের আটক করে পুলিশ।

কেএইচ