নোয়াখালীর সেনবাগ উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার ভোরের দিকে ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের সেবাখোলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে সেবাখোলা বাজারের আগুন জ্বলতে দেখে স্থানীয়রা কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের কার্যায়লয়ে খবর দেন। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায়ই ঘণ্টাব্যাপী চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাজারের থাকা সুফিয়ান স্টোর, অলক ফার্মেসি, রহিম স্টোর, হারাধন ফার্মেসি, রিয়াদ ফার্নিচার, তাহের হার্ডওয়্যারের দোকান পুড়ে যায়। এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা চান্দু মিয়া সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি দোকানের মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখের মতো হবে বলেও তিনি জানান।
এমকে





