কক্সবাজারের রামু উপজেলা থেকে মালয়েশিয়াগামীকে ২৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের গোয়ালিয়া পালং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা যশোর, নড়াইল, কিশোরগঞ্জ, বগুড়াসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহাম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আদম পাচারকারী একটি চক্র অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের আটক করা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এএইচ