সুজনের ঢাকা মহানগরী ও জেলা প্রতিনিধি সম্মেলন ২০১৭ এর প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত। সম্মেলন উপলক্ষে সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে সুশাসনের জন্য নাগরিক(সুজন) । আজ (২৯ এপ্রিল) ২০১৭ বিকাল ৩.১০টায়, আসাদ এভিনিউ সুজন সচিবালয়ে আয়োজিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম তপন চৌধুরী ও সদস্য সচিব জাহাঙ্গির হোসেন সহ জুবয়েরুল হক নাহিদ, ইউনুস আলী মাসুদ, মোঃ সেলিম, তাসবির লস্কর, আলী আযম, ক্যামেলিয়া চৌধুরী, এডভোকেট শেলী ও জেলা সমন্বয়ক মুরশিকুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য দেন।সভায় সম্মেলনের কাউন্সলর, অতিথি ও বাজেট নিয়ে আলোচনা ও পাশ হয়।

এ সময় হাওরের ফসল রক্ষা বাঁধগুলো জরুরি ভিত্তিতে মেরামত, হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধকে যুগোপযোগী করা, বাঁধের ডিজাইনে পরিবর্তন আনা, শুকনো মৌসুমে হাওর এলাকার নদ-নদী, খাল-বিল ও হাওর খনন করাসহ স্থায়ী ও টেকসই সমাধান ও হাওর এলাকার মানুষদের জরুরি সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নেতৃবৃন্দ।
এবি