বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে ভাড়াটিয়া বাসায় সেলিনা আক্তার শিল্পী (৩৪) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৮ মার্চ) ভোর ৪টার সময় সে তার চাচা শামছুর রহমানের বাড়িতে (ভাড়াটিয়া) ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করে। 

শিল্পী সামটা জামতলার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবির মেয়ে। সেলিনার স্বামী জাহাঙ্গীর হোসেন বেনাপোলে একজন সিএন্ডএফ ব্যবসায়ী।

বেনাপোল পোর্ট থানার এসআই লতিফ জানান কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে পোর্ট থানার এসআই মতিউর রহমান বলেন, আমাদের জানামতে সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল। 

নাছির/জারিফ