জেলার কমলগঞ্জে দেয়াল ধসে পুতুল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত পুতুল মিয়ার স্ত্রী মস্তুরা বেগম (২২) গুরুতর আহত হয়েছেন।
উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
মুন্সীবাজার ইউপি সদস্য নোমান আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময় দক্ষিণা বাতাসে ঘরের মাটির দেয়াল ধসে পরে। আর এতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা সাস্থ্য কমúেøক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুতুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এম আর





