সিলেট মহানগর বিএনপির ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক এবং মিফতা সিদ্দিকীকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল কাইয়ুম জালালী পংকীকে আহ্বায়ক ও মিফতা সিদ্দিকীকে সদস্য সচিব করে সিলেট মহানগর বিএনপির ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমবি