নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালের ভেতরে নারীদের উত্ত্যক্ত করার পাশাপাশি মোবাইল ফোনে পর্নো (অশ্লীল) ভিডিও দেখার অভিযোগে দুই যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম এ দণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা সার্কেলের এসি ল্যান্ড জাকির হোসেন।

দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, শহরের ডনচেম্বার এলাকার আরিফ ও টানবাজারের রুহুল আমিন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

কেএইচ