মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ (২৬ জুলাই)। সারা বিশ্বে গত ২৬ জুন দিবসটি পালিত হলেও ওই দিন পবিত্র ঈদুল ফিতর থাকার কারণে বাংলদেশে আজ দিবসটি পালিত হচ্ছে।

গতকাল (মঙ্গলবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

এ সময় তিনি দেশে মাদকদ্রব্য পাচার বন্ধ করতে নতুন আইন প্রণয়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে বলেন, এই আইনের বিভিন্ন ধারা নতুন করে সাজানো হয়েছে।

তিনি বলেন, এ আইনে মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা কার্যক্রম জোরদার করার কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া মাদকের কুফল সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে।

এমএনজে