রাজধানীর হাজারীবাগ থানার আমরা মুক্তিযোদ্ধা সন্তান' এর সাধারণ সম্পাদক মো: খোকন মিয়াকে (৩৫) ছুরিকাঘাত করেছে দূর্বিত্তরা। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে হাজারীবাগের সাদেক খান রোডর প্রট্রোল পাম্পের পার্শ্বে এ ঘটনা।
হাজারীবাগ থানার এসআই আবুল হোসেন বলেন, খোকনকে কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
কাউকে সন্দেহ করা হচ্ছে কী না এমন প্রশ্নে তিনি বলেন, তদন্তের আগে আমারা কিছু বলতে পারছি না।
এআই/জেএ





