দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পৌর শহরের শালবাগান এলাকায় চালকের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও থেকে দিনাজপুর দশমাইল মোড় এলাকায় আসার জন্য যাত্রীবেশে ছয় ব্যক্তি অটোরিকশাটি ভাড়া নেন। শালবাগান এলাকায় চালককে ফেলে দিয়ে দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এমআর





