নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নীলফামারীর সৈয়দপুরে সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গগেন চন্দ্র রায় (২৮) নামে এক সেচপাম্প শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতের বাড়ি সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের জোতুর্ভ এলাকায়।

শহরের বাইপাস সড়কের পাশে অবস্থিত এমবিবি ব্রিক ফিল্ডের ওই শ্রমিক মাটি কাঁদা করার জন্য মোটর চালিত সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহত অবস্থায় তাঁকে সৈয়দপুর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন আবস্থায় মারা যান।

ঘটনাটি প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় ইটভাটা মালিক জাহাঙ্গীর মিটমাট করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম শ্রমিক মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

এমই