কক্সবাজারের মহেশখালী উপজেলায় সন্দেহভাজন দুই দল ডাকাত ও পুলিশের মধ্যে ‘ত্রিমুখী বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। পুলিশ এমনটাই দাবি করেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কালারমারচরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন এ কথা বলেন।

পুলিশের ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম মো. মুরাদ (৩২)। তিনি ডাকাত দলের সদস্য।

পুলিশের দাবি, দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হলে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর পুলিশও গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

পুলিশের ভাষ্য, এই ঘটনায় তাঁদের চারজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

ওএফ