জেলায় পুলিশের নিয়মিত অভিযানে বিএনপি-জামায়াতের দুই কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলার বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের দু’জনসহ গ্রেফতারি পরোয়ানা ও অন্যান্য অপরাধের মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান মোশাররফ হোসেন।
এমকে





