রাজধানীর মালিবাগে পেট্রোল বোমাসহ দু'জনকে আটক করে পল্টন থানা পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম মোর্শেদ বলেন, দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





