ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই কর্মচারী যে শাখায় কাজ করেন সেই জেনারেল স্টোরটি সাময়িক সময়য়ের জন্য লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের ২১৬ নম্বর ওয়ার্ডের আরেকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢামেকের আরও কয়েকজন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ কর্মচারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তবে তিনি জেনারেল স্টোর লকডাউনের বিষয়টি স্বীকার করেননি।

আলাউদ্দিন আজাদ বলেন, কোনও লকডাউন করা হয়নি। করোনা আক্রান্তের সঠিক পরিসংখ্যান বলতে পারবো না। আমাদের হাসপাতালে ২০-২৫ জন চিকিৎসক, ১৫-২০ জন নার্স, ২ জন চতুর্থী শ্রেণির কর্মচারী করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের কুর্মিটোলা হাসপাতাল, মিরপুরের লালকুটি হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে রাখা হয়েছে। এছাড়াও কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এমবি