খুলনার কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামায়াত কর্মীরা হলেন- মহারাজপুর ইউনিয়নের শিমুলিয়ার আইট গ্রামের আমিনুর ইসলাম, ইসার আলী, কোহিনূর, জয়পুর গ্রামের কামরুল, আবুল কাসেম ও আবু ঈসা।
কয়রা থানার অফিসার ইন চার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
কেএইচ





