মহামারী করোনাভাইরাসের কারণে নানা বিধিনিষেধে পবিত্র হজ ও ওমরাহ পালনে জটিলতা নিরসনে সৌদি আরবে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
সৌদি সফরকালে এই প্রতিনিধি দল ওমরাহ এবং হজ কার্যক্রম বিষয়ে দেশটির সরকারের বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।
গতকাল (১৩ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় ৬ সদস্যের এই প্রতিনিধি দল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিমন্ত্রী ছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো: মনির, হজ অফিসের পরিচালক মো: সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী, ধর্ম সচিবের একান্ত সচিব মো: যোবায়ের।
এমবি





