কুমিল্লা জেলার সদরে মাটিবাহী পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় মহসিন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
মহসিন সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকার মনু মিয়ার ছেলে।
চকবাজার ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সত্যজিত সাহা জানান, দুপুরে বাজগড্ডা এলাকায় রাস্তা পার হচ্ছিল মহসিন। এসময় পেছন থেকে মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এমই





