২৮০০ পর্নো সিডিসহ রুবেল নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৩। রাজধানীর কোতোয়ালি থানার পাটুয়াটুলি থেকে তাকে আটক করা হয়।রুবেল মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গাঁওদিয়া গ্রামের বাদল খানের ছেলে।

শনিবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, র‌্যাব-৩ এর সদস্যরা ৮৩ নম্বর পাটুয়াটুলি লেনে মুন কমপ্লেক্সের তৃতীয় তলায় ওয়ান মিউজিক এবং উর্মি ভিশন ডিভিডি কালেকশনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ৪টি ডিভিডি কপিরাইটার মেশিন (মেশিনগুলোতে ৩৫টি ডিভিডি রাইটার সংযুক্ত), ২ হাজার ৮০০ পিস পর্নো সিডি-ডিভিডি, ব্ল্যাংক সিডি ৪০০ পিস, ৫ হাজার পিস কাভার-পোস্টার, ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেন, দীর্ঘদিন যাবত সে অশ্লীল সিডি ও ডিভিডির ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মাকসুদুল আলম।

ইআর