‘এসকে স্পেশাল’ পরিবহন নামে একটি দাঁড়ানো বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বাস শ্রমিকরা এসে আগুন নিভিয়ে ফেলে। এতে বাসের প্রায় বেশির ভাগ অংশ পুড়ে যায়। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জেএ





