কোন কারণ ছাড়াই বহুল পরিচিত দুই প্রকাশনা সংস্থাকে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া 'একুশে বই মেলা'য় স্টল বরাদ্দ দিচ্ছে না বাংলা একাডেমী। সংস্থা দুইটি হলো 'আদর্শ প্রকাশনী' ও 'ইউনিভার্সেল একাডেমি'।
যদিও বিগত বছরগুলোতে তারা অনুমতি নিয়ে বই মেলায় স্টল দিয়েছিল। কিন্তু এবার বাংলা একাডেমী থেকে অনেক পরিচিত প্রকাশনা সংস্থাকে অনুমতি দিলেও তাদেরকে অনুমতি দেওয়া হয় নি। আর এর পিছনে কোন যুক্তিসঙ্গত কারণও উল্লেখ করতে পারে নি কর্তৃপক্ষ।
এ বছরের ফেব্রুয়ারীতে বই মেলায় স্টল বরাদ্দের জন্য ২০১৮ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত মোট ৭৫০টি অনলাইন আবেদন পায় বাংলা একাডেমী। বাংলা একাডেমি প্রাঙ্গন এবং সোহরাওয়ার্দী উদ্যান এই দুই জায়গায় দোকান বরাদ্দের জন্য আবেদন করা হয়।
আবেদনের বিষয়ে বইমেলার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি জালাল আহমেদ বলেন, মোট ৭৫০টি আবেদনের মধ্যে ৫৫০টি আবেদন গ্রহণ করা হয় এবং অনুমতি দেওয়া হয়।
স্টল বরাদ্দ না পাওয়ার বিষয়ে 'আদর্শ প্রকাশনী সংস্থা'র প্রকাশক মাহবুবুর রহমান বলেন, তিন ইউনিটের একটি স্টল বা দোকান বরাদ্দের জন্য বাংলা একাডেমীর ব্যাংক অ্যাকাউন্টে ৫৯ হাজার টাকা জমা দিয়ে আবেদন করেন তিনি। দোকান বরাদ্দ না পেয়ে পরবর্তীতে ৯ জানুয়ারি কারণ চেয়ে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কারণ জানায় নি বাংলা একাডেমি।
তিনি আরও বলেন, এই বিষয়ে ব্যবস্থাপনা কমিটির লোকদের সাথে অনেকবার ফোনে যোগাযোগ করতে চাইলে তারা কল রিসিভ করে নি।
এই বিষয়ে জালাল আহমেদ (বইমেলা ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি) বলেন, মূলত নিরাপত্তার স্বার্থে তাদেরকে দোকান বরাদ্দ দেয়া হয় নি। কিন্তু তিনি এই বিষয়ে কোন প্রমাণ উপস্থাপন করেননি।
কোন নিরাপত্তার সূত্র ধরে দোকান বরাদ্দ দেয়া হয় নি জানতে চাইলে মেলার ব্যবস্থাপনা কমিটির অপর এক সদস্য সুভাস সিনহা রয় জানান, 'আদর্শ প্রকাশনী' প্রকাশকের ফেসবুকে করা একটি পোস্ট নিয়ে আশঙ্কা করায় নিরাপত্তার স্বার্থে তাকে স্টল বরাদ্দ দেওয়া হয় নি।
এ বিষয়ে প্রকাশক মাহবুবের বন্ধু জানায়, গত বছরে অগাস্ট মাসে কোমলমতি শিক্ষার্থীদের সড়ক আন্দোলনকে সমর্থন করে তাদের ওপর হামলাকারী হেলমেট বাহিনীদের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়া হয় সামাজিক গণমাধ্যমে। আর এটিই এখন নিরাপত্তা ইস্যু বলে চালিয়ে দেওয়া হচ্ছে।
অপরদিকে বহুল পরিচিত 'ইউনিভার্সেল একাডেমি' গত বছরের নভেম্বরে সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত নিয়ে একটি বায়োগ্রাফি প্রকাশ করে। বায়োগ্রাফিটি রচনা করে সাংবাদিক মাহফুজ উল্ল্যাহ।
বিরোধী দলীয় নেত্রীকে নিয়ে জীবন বৃত্তান্ত প্রকাশ করায় কমিটির পক্ষ থেকে আপক্তি জানানো হয়, যার কারণে তাকে দোকান বরাদ্দ দেয়া হয় নি বলে জানান ব্যবস্থাপনা কমিটির সদস্য সুভাষ সিনহা রয়।
তিনি আরও বলেন, কোন মানুষের ব্যক্তিগত আদর্শ বা বিশ্বাসে আঘাত আনে নি। এই রকম পর্যালোচনা মাধ্যমে পাওয়া গেলে হয়তো 'ইউনিভার্সেল একাডেমীকে' স্টল বরাদ্দ দেয়া পেতে পারে। সূত্র: নিউ এইজ
জেড





