রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এএসআই আনিস গুরুত্বর আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আহত আনিস নবাবপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরির্দশক পদে কর্মরত। তার ঘাড়ে ও মুখে তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহত অবস্থায় তিনি পোশাক পরা ছিলেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, সকাল সোয়া ৯টার দিকে এএসআই আনিসকে ঢামেকে নিয়ে আসা হয়। তার মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে।
তিনি আরো জানান, পথচারীরা পুলিশ সদস্য আনিসকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তারা হামলার বিষয়ে কিছু বলতে পারেননি।
এমই





