বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট এলাকায় বাসের ধাক্কায় বুধবার দুপুরে আশা খাতুন(১২) নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার চাচাতো ভাই আব্দুল্লাহ(১৩)।
আব্দুল্লাহকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশা খাতুন কাহালু উপজেলার তেতুলিয়া পাড়া গ্রামের আলম হোসেনের মেয়ে এবং একই উপজেলার শিলকওর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
ঘটনাস্থল পরিদর্শনকারী কাহালু থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন জানান, পরিবারের লোকজনের সঙ্গে বুধবার দুপুর ১২টার দিকে আত্মীয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে রিকশাভ্যানে যাচ্ছিল আশা।
এ সময় বগুড়া-নওগা সড়কে কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্র এলাকায় পাশ থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই আশার মৃত্যু হয়। তার চাচাতো ভাই আব্দুল্লাহ আহত হয়।
জেইউ





